সমুদ্র সৈকত © ফাইল ছবি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৯ ঘন্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মাদ্রাসা তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতমাদ্রাসা শিক্ষার্থী তাহসিন (১৬) কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। উদ্ধার হওয়া তার বন্ধু মো: ফয়সাল একই মাদ্রাসার শিক্ষার্থী আবুল হোসেনের ছেলে। কুমিল্লা থেকে চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, শুক্রবার সকালে কুমিল্লা থেকে মাদ্রাসা পড়ুয়া চার কিশোর বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায় তাহসিন, ফয়সাল সহ তিন বন্ধু। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা ফয়সালসহ দুই জনকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে যায়। নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড ও বীচ কর্মীরা সাগরে খোজাখুজি করে। বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে তাহসিনের মরদেহ ভেসে উঠলে লাইফ গার্ড কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সুপার আরো জানান কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।