সেই রনিকে চেনেন না রেলমন্ত্রী!

১৩ অক্টোবর ২০২২, ০৩:৩৬ PM
মহিউদ্দিন রনি

মহিউদ্দিন রনি © সংগৃহীত

রেলমন্ত্রী মহিউদ্দিন রনিকে চেনেন না বা জানেন না। এমন ব্যবহার পেয়েছেন বলে দাবি করেছেন রনি। তিনি বলেন, 'আমি যখন (রেলমন্ত্রীর কক্ষ) রুমে ঢুকি উনি (রেলমন্ত্রী) অসন্তোষ প্রকাশ করেন এবং বলছিলেন আপনার দাবি গুলা কি; মানে তিনি আমাকে চিনেন না বা জানেন না।' 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

রনি বলেন, আমি সন্তুষ্ট নই। আমি তাদের বলবো, যে কথা আমাকে বারবার বলছেন, এটা জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করবো। যদি দাবি বাস্তবায়ন করে তাহলে ভালো। না হলে এক নভেম্বর থেকে আবারো আন্দোলনে নামবো।

আরও পড়ুন: চলতি মাসে শুরু হবে সাত কলেজের ক্লাস 

তিনি বলেন, রেলমন্ত্রী বলেছেন, ‘তোমার দাবিগুলো এভাবে না বলে আমাকে সরাসরি এসে বলতে পারতা’। কিন্তু আপনারা তো জানেন, রেল ভবনে ঢুকতেই দেয়নি। এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন। পারলে মেরেই ফেলে।'

ঢাবি শিক্ষার্থী বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন আমার যে দাবি, সেগুলো এক মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর, দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি বললাম ‘কেন সম্ভব নয়? তাহলে আমাকে কেন বলা হলো, সময় নেওয়া হলো? এটা তো আমাকে ঠকানো হলো। আমাকে বলছেন, জনগণকে কেন আপনারা বলছেন না’।

রেলমন্ত্রী রেলের নানা সমস্যার কথা জানানোর ব্যাপারে তিনি বলেন, নানা সমস্যার কথা বলেছেন। আমি বললাম যে ‘জনগণকে এটা বলেন। নয়তো সমাধান করে দেন’। তখন তিনি বললেন, ‘তুমি আমার চেয়ারে এসে বসো’। বললাম ‘আমি যদি আপনার চেয়ারে এসে বসি তাহলে আমি এটা করে দেখাবো’। তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি আমাকে রেলের ইতিহাস শোনালেন।

রেলমন্ত্রীর চেয়ারে বসলে দাবিগুলো বাস্তবায়ন করতে আপনার কতোদিন সময় লাগবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (মন্ত্রী) দুই বছরের কথা বলেছেন যে সম্ভব নয়। আমি এই দুই বছরেই করে দেখাবো। যদি এই দাবি বাস্তবায়ন করতে না পারে, দুই বছর আমাকে দায়িত্ব দিক, আমি এটা করে দেখাবো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬