পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষী বিষয় রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

১১ অক্টোবর ২০২২, ০৬:০৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না বলে লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: প্রতিষ্ঠার পর থেকে কোষাধ্যক্ষ ছাড়াই চলছে সিকৃবি

শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্মীয় বিদ্বেষী বিষয়ের পাশাপাশি নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, যে সব ছবি বিতর্কের সৃষ্টি করে সেসব ছবি ব্যবহার করা যাবে না। খুব প্রয়োজনীয় ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছে তিনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, পাঠ্যবই লেখক, এনসিটিবির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬