ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ বন্ধু

০৮ অক্টোবর ২০২২, ০৮:০৬ AM
সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু © সংগৃহীত

যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতরা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় তিন বন্ধু এক এক মোটরসাইকেলে ঘুরতে বের হন। বাড়িতে ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পরিবহন (বাস নাকি ট্রাক সেটি নিশ্চিত হওয়া যায়নি) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরমান ও আসিফ মারা যান। আহত সালমানকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

হাসপাতালে থাকা নিহত সালমানের ভাই হোসেন আলী জানান, ছুটির দিন হওয়ায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঝিকরগাছা উপজেলার গদখালি বেড়াতে যান। সেখান থেকে রাতে বাড়ি ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬