৭০ হাজার টাকা বেতনে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

০৭ অক্টোবর ২০২২, ০৮:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী। সংস্থাটি উখিয়ায় একোয়াকালচার বেজড প্রজেক্টে বিজনেস ডেভেলপমেন্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার একই ধরনের প্রজেক্টে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মনিটরিং রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি বা স্টোরি, প্রেস রিলিজ ও কনটেন্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার, উখিয়া
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭০,০০০ টাকা। 
এ ছাড়া উৎসব বোনাস, ভ্রমণ ও যোগাযোগ ভাতা দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া career.prottyashi@gmail.com এই ঠিকানায় কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২২।

ট্যাগ: বিদ্যুৎ
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close