অধ্যক্ষের নেমপ্লেট ভাঙচুর করল প্রভাষক

০৭ অক্টোবর ২০২২, ০৬:০৫ PM
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল হকের নেমপ্লেট ভাঙচুর

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল হকের নেমপ্লেট ভাঙচুর © সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল হকের নেমপ্লেট ভাঙচুর করেছেন ওই কলেজের জাকির হোসেন নামের এক প্রভাষক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তুললে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তথ্য সংগ্রহে বাধা দেন প্রভাষক গোলাম মোস্তফা মাসুদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরের পর ওই কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনের বিচার দাবী করেছেন।

জানা গেছে, হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল হক গত ৪ সেম্পেম্বর অবসরে চলে যান। বৃহস্পতিবার ওই কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান আজিজুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেন সাবেক অধ্যক্ষ সামছুল হককে গালিগালাজ করে তার দুইটি নেমপ্লেট ভাংচুর করেন।

তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তার বেশ কিছুদিন ধরে মনমালিন্য চলছে।

আরও পড়ুন: বিদ্যালয়ে মাদকের আসর বসিয়ে যুবলীগ নেতার জন্মদিন পালন

বৃহস্পতিবার সন্ধ্যার পর এ বিষয়ে খবর নিতে কলেজ ক্যাম্পাসে গেলে ওই কলেজর গোলাম মোস্তফা নামে একজন শিক্ষক উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয়ে উঠেন।

ওই কলেজের শিক্ষক সমিতির সম্পাদক আনিছুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা আগামী শনিবার শিক্ষক সমিতির জরুরী বৈঠক ডেকেছি। তার বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক বলেন, ঘটনা জানার পরপরই আমি শিক্ষকদের সাথে কথা বলেছি। জাকির হোসেন নামে ওই শিক্ষক কাজটি মোটেও ঠিক করেননি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগ: শিক্ষক
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬