সব মাদরাসা-কারিগরি প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উদযাপনের নির্দেশ

০৭ অক্টোবর ২০২২, ০২:১৯ PM
শেখ রাসেল

শেখ রাসেল © সংগৃহীত

আগামী ১৮ অক্টোবর সারা দেশে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করা হবে। দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি উদযাপনে সরকারি বেসরকারি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করতে হবে। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা অনুসারে মাদরাসা শিক্ষা বোর্ড সব মাদরাসায় দিবসটি পালনের নির্দেশ দিয়েছে। 

শেখ রাসেল দিবস উদযাপনের বিষয়টি জানিয়ে গত ৫ সেপ্টেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে চিঠি দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সে অনুযায়ী কারিগরি ও মাদারাসা বিভাগ থেকে সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৮ অক্টোবর সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করতে হবে। সব মন্ত্রণালয় বা বিভাগ ও দপ্তর ও প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করা হবে। স্ব স্বা কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

এসব বিষয় জানিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের নিবন্ধন শুরু

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে সব মাদরাসায় দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় শেখ রাসেল দিবস উদযাপনের শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালায় দিবসটি উদযাপনে সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সেমিনার আয়োজনের কথা বলা  আছে। 

ট্যাগ: শিক্ষা
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬