সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে: শিক্ষা উপমন্ত্রী

০৬ অক্টোবর ২০২২, ১১:২২ PM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। এজন্য বিজ্ঞানের প্রতি আমাদের ভালোবাসা দরকার। আর বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: ইডেন ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি তদন্ত কমিটি

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও বিজ্ঞানবিষয়ক উপসম্পাদক খন্দকার হাবীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

অনুষ্ঠানে ছাত্রলীগের প্রশংসা করে নওফেল বলেন, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সারাদেশে ছড়িয়ে রয়েছে। ছাত্রলীগের সবাই সব জায়গায় বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে এলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence