গ্রাহকের টাকা ফেরত দিতে যে শর্ত দিলো ইভ্যালি

০৬ অক্টোবর ২০২২, ০৫:৪৮ PM
ইভ্যালি

ইভ্যালি © লোগো

প্রায় এক বছর বন্ধ থাকার পর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাদের কার্যক্রম আবার শুরু করছে। এ প্রতিষ্ঠান খুব সহজেই বিনিয়োগ আসা সম্ভব বলে মনে করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন। এজন্য সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দরকার বলেও মনে করেন তিনি।

শামীমা নাসরিন বলেছেন, আমাদের দেনা পরিশোধে সবচেয়ে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। আগামী একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

দেনা পাওনার পূর্ণাঙ্গ হিসাব করতে ইভ্যালির সার্ভার চালু করার কথা জানিয়ে শামীমা নাসরিন বলেন, সার্ভার ওপেন করতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে প্রয়োজন।

শামীমা নাসরিন বলেন, আমরা মনে করি ইভ্যালির ৪৫ লাখ ক্রেতা ও ৩০ হাজার বিক্রেতা দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত কেনাকাটা করলে সহজেই  দেশি-বিদেশি বিনিয়োগ আসা সম্ভব। অনেকেই হয়ত অবগত আছেন, আগে ইভ্যালিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ তৈরি হলে খুব সহজেই বিনিয়োগ আসা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, কিছু-কিছু ক্ষেত্রে ব্যবসায়িক নীতিমালার ত্রুটিগুলো আমরা স্বীকার করে দেনা-পাওনা এবং সব পেন্ডিং অর্ডার ডেলিভারির জন্য ছয় মাস সময় চেয়েছিলাম। তবে সেই সময় পাওয়ার আগেই পাওনা পরিশোধ বিলম্ব হওয়ার অভিযোগ এবং চেক ডিজঅনার সম্পর্কিত মামলায় আমরা গ্রেপ্তার হই।

ট্যাগ: ইভ্যালি
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close