সাজেকে যান চলাচল স্বাভাবিক

০৫ অক্টোবর ২০২২, ০২:৫৮ PM
সাজেক

সাজেক

রাঙ্গামাটির সাজেকে পাহাড়ধসে বন্ধ হয়ে পড়া সড়কে যান চলাচল শুরু হয়েছে। সড়কের মাটি সরিয়ে নেয়ার পর বাঘাইহাট জোন থেকে বুধবার ২টার পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধস হয়েছে। সকাল ৮টার দিকে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।’

বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় রাতে পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত পর্যটকবাহী গাড়ি। স্থানীয়রাসহ আটকা পড়েন বহু পর্যটক। বুধবার সকালে খবর পেয়ে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় লোকজন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close