সন্ধ্যার থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯ টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট।
বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড বিপর্যয়ের (ট্রিপ) সমস্যা সমাধানের কাজ চলছে। এখন পর্যন্ত আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডে হলেও রিস্টরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।
এর আগে জাতীয় গ্রিডের বিপর্যয় দেখা দেয়ায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ। এছাড়া খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে এ বিভ্রাট দেখা দেয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: বিদ্যুৎহীন দেশের তিন বিভাগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান বলেন, আজ দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলা ৩টার পর যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।