সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৬ PM
 মো. তোফায়েল আহমেদ তুহিন

মো. তোফায়েল আহমেদ তুহিন © সংগৃহীত

ভোলার লালমোহনে বাড়ির পেছনে বাগানে সুপারি দেখতে গিয়ে সাপের কামড়ে মো. তোফায়েল আহমেদ তুহিন (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তুহিন ওই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির পেছনে বাগানের সুপারি দেখতে যায় তুহিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তুহিনের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তুহিনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ভোলা নেওয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনো আমাদের কাছে আসেনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close