যে কারণে পাতিহাঁসের ‘চাঞ্চল্যকর কালো ডিম’

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ PM
চাঞ্চল্যকর কালো ডিম

চাঞ্চল্যকর কালো ডিম © ফাইল ছবি

সম্প্রতি হাঁসের কালো ডিম আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ঘটনাস্থল ভোলাই নয়, প্রায় সারাদেশেই প্রভাব পড়েছে চাঞ্চল্যকর কালো ডিমের রহস্যকে খুঁজে বের করতে। আগ্রহীদের সীমাহীন এ কৌতূহলের যেন শেষ নেই।   

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের দক্ষিণাঞ্চল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন। এখানের দাসকান্দি নামক এলাকায় গৃহবধূ তাসলিমা বেগম শখ করে প্রায় ডজনখানেক পাতিহাঁস পালনে আগ্রহী হন। বুধবার (২১ সেপ্টেম্বর) এই পাতিহাঁসগুলোর মাঝে বড় হাঁসটি হঠাৎ করে একটি কালো ডিম পাড়ে। অনুরূপভাবে পরের দিন বৃহস্পতিবারও ওই পাতিহাঁসটি একই ঘটনার জন্ম দেয়। এই বিস্ময়কর ও বিরল ঘটনাটি মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং দেশবরেণ্য বন্যপ্রাণী গবেষক ড. মনিরুল এইচ খান বলেন, রক্ত থেকে রঞ্জন পদার্থ ডিমের খোলসে আসে বলে সাধারণত হাঁসের ডিমে লাল বা খয়েরি রং হয়ে থাকে। এমনিতে নীল রং যেটা হয় সেটা খোলস থেকে আসে। কিছু কিছু হাঁসের ডিম এমনিতেই একটু নীলচে রং হয়ে থাকে। এর কারণ পিত্ত থেকে ওই রংটা খোলসের মধ্যে যায়।

কালো ডিমের কারণ সম্পর্কে তিনি বলেন, ওই ভোলার হাঁসের ডিমটা কালো হওয়ার কারণ তার পিত্ত থেকে নীলচে রংটা অনেক গাঢ় হয়ে ডিমের প্রতিফলিত হয়েছে। হাঁসের পিত্ত থেকে যে রঞ্জন পদার্থটা খোলসে সামান্যমাত্রায় জমা হয়ে কিছু কিছু হাঁসের ডিম এমনিতেই ছাই বর্ণ ধারণ করে ওই প্রক্রিয়াটি অস্বাভাবিক কোনো কারণে রঞ্জন পদার্থ বেড়ে যাওয়াতে এই অবস্থা হয়েছে।  

আরও পড়ুনঃ ইডেনে ছাত্রলীগ কাণ্ডে কলেজ প্রশাসনের তদন্ত কমিটি গঠন

অস্বাভাবিকতা এবং স্বাদ এর ব্যাপারে তিনি আরও বলেন, ডিমে যতটুকু রঞ্জনপদার্থটা জমা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে জমা হয়েছে বলেই ওই হাঁসের ডিমটা কালো দেখাচ্ছে। এটা অস্বাভাবিকতা। ডিমের স্বাদটাও অন্য স্বাভাবিক ডিমের মতো ঠিকই থাকবে এবং ওই ডিম খেলেও কোনো ক্ষতি হবে না। ডিমের ভেতরটা স্বাভাবিকই রয়েছে তবে খোলসের রংটা বেশি হয়ে গেছে। আগে তো এমন শোনা যায়নি।  

আর এমনও হতে পারে যে হাঁসটা এবারই প্রথমবার ডিম পাড়লো। নতুন অবস্থায় এমন সমস্যা হতেই পারে। কয়েকটা ডিম পাড়ার পর স্বাভাবিক হয়ে যাবে। তার ডিম পাড়ার প্রক্রিয়াটাই তো চালু হলো মাত্র। এ ধরনের হতে পারে বা হলে দেখা যাবে কিছুদিন পর ৮/১০টা ডিম পাড়ার পর হয়তো সব ঠিক হয়ে গেছে বলে জানান জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক।

ট্যাগ: ফেসবুক
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬