সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ PM
বদিউজ্জামান এপো

বদিউজ্জামান এপো © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামে সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা এস্তেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, বদিউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালো মেশিন চালু করতে যান। এসময় সাপে তাকে কামড় দেয়। পরিবারকে তিনি কোনো কিছিু জানাননি। এরপর বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১টার দিকে তিনি মারা যান। সাপের কামড়ের পর তিনি প্রায় ৩ ঘণ্টা বাড়িতে ছিলেন।

আরও পড়ুন: জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সাপে কাটলে প্রথম ঘণ্টায় হাসপাতালে পৌঁছাতে হবে, তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা যায়।

ট্যাগ: শিক্ষক
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬