ছাত্রীর সঙ্গে পরকীয়া, চাপ সামলাতে না পেরে আত্মহত্যা

২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১ PM
আব্দুল্লাহ আলী

আব্দুল্লাহ আলী © সংগৃহীত

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে আব্দুল্লাহ আলী নামে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। ছাত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের চাপ সামলাতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হাজিপুরে নিজ ঘর থেকে আব্দুল্লাহ আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন তিনি। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আলী সম্প্রতি নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে প্রাইভেট পড়াতে শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এই চাপ সামলাতে না পেরে ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেলফ’ লিখে একটি পোস্ট করেন আব্দুল্লাহ। পরে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস নেন তিনি। বাড়ির কয়েকজন মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে। 

নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬