কারাগারে ফারমার্স ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩ AM
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

মৃত গাজী সালাহউদ্দিন (৬০) ছিলেন ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তিনি দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন। 
২০ তারিখ রাতে কারাগারে সালাহউদ্দিন অসুস্থ হয়ে পড়েন, রাত পৌনে ৩টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।

আড়ো পড়ুনঃঅনশনে নিস্তেজ হয়ে পড়ছেন ঢাবির সেই শিক্ষার্থী 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, 'রাত পৌনে ২টার দিকে কারাগারে বন্দি সালাহউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরি ভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।' 

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা) ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ যে আটজনকে আদালত সাজা দেন তাদের মধ্যে ব্যাংকের সাবেক এসইভিপি সালাহউদ্দিনও রয়েছেন। ওই মামলায় গাজী সালাহউদ্দিনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬