৮ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্পের অনুমোদন

১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ PM
ইভিএম

ইভিএম © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ২ লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নতুন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রকল্প চূড়ান্ত আমরা অনুমোদন করেছি।

আরও পড়ুন: ফারাজ করিমের আহ্বানে শিক্ষার্থীদের বাসভাড়া কমলো ৪০ টাকা।

তিনি জানান, এখন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে। এতে মোট ৮ হাজার ৭১১ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রতিটি ইভিএম মেশিনের দাম হবে প্রায় আড়াই লাখ টাকার বেশি। এ ছাড়া ইভিএম সংরক্ষণে প্রকল্পের অধীনে ১০ অঞ্চলে ৬০-৬৫ হাজার স্কয়ার ফিটের ওয়্যারহাউস নির্মাণ; ১০০০ থেকে ১২০০ জন জনবল নিয়োগ; গাড়ি ক্রয়, ইভিএম পরিচালনায় ২ থেকে আড়াই লাখ দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ ও দেশব্যাপী ইভিএমের ব্যাপক প্রচারণার জন্য বরাদ্দ রাখা হচ্ছে এ প্রকল্পে।

৩২০ টাকার কাচ্চি: ৪৬ জীবনের বিনিময়ে মূল্য চোকানোর গল্প
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬
ইনহাউজ কোচিং করিয়ে শিক্ষকদের টাকা নেওয়া যাবে কি-না জানালেন …
  • ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ০৪ এপ্রিল ২০২৬
অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ…
  • ০৪ এপ্রিল ২০২৬