শুক্রবার আসলেই মসজিদ পরিষ্কার করেন শিক্ষার্থীরা, নেন না পারিশ্রমিক

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ PM
শুক্রবার আসলেই মসজিদ পরিষ্কার করেন শিক্ষার্থীরা,

শুক্রবার আসলেই মসজিদ পরিষ্কার করেন শিক্ষার্থীরা, © সংগৃহীত

শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কারো হাতে ঝাড়ু, কারো বালতি, কেউ মগ দিয়ে পরিষ্কার করছেন ফ্লোর, আবার কেউ দিচ্ছেন পাইপ দিয়ে পানি। সবাই যেন ব্যস্ত। বয়সে তারা তরুণ। এ পর্যন্ত ৩৪টি মসজিদ পরিষ্কার করেছেন কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই একদল শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এমন দৃশ্য দেখা গেল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ পশ্চিম-পাড়া জামে মসজিদে। সেখানে মসজিদ পরিষ্কার করেছে তারা। ২০২১ সাল থেকে এ কাজ করছেন তারা। 

জানা যায়, স্থানীয় চাঁপাচৌ গ্রামের বাসিন্দা জাহেদ ভূঁইয়া সুজন সর্বপ্রথম এ কাজের উদ্যোগ নেন। পরে একটি সংগঠন খোলা হয়। সংগঠনের ব্যানারে বর্তমানে এ কাজ করেন স্বেচ্ছাসেবকরা। নামও দেওয়া হয়েছে চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী।

আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

জাহেদ ভূঁইয়া সুজন বলেন, আমরা সওয়াবের জন্যে এ কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়।

হাফেজ মো. সাকিব হোসেন হৃদয় বলেন, শুক্রবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ দিনই আমরা কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৩৪টি মসজিদ পরিষ্কার করেছি।  

সাকিব বলেন, আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। আখেরাতের উদ্দেশ্যে এ কাজ করছি আমরা। 

স্বেচ্ছাসেবক দলটির অন্য সদস্যরা হলেন- রবিউল আউয়াল শুভ, আলাউদ্দিন, বাপ্পি, নাঈম, হৃদয়, শাওন কাওসার ও পিয়াস।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence