করোনায় আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল © সংগৃহীত

করোনা সনাক্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার তাঁর করোনা ভাইরাস ধরা পড়ে। সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার রাত হতেই জ্বরে আক্রান্ত ছিলেন সিইসি। বৃহস্পতিবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল আসে এবং সেটা পজিটিভ পাওয়া যায়। 

অসুস্থ থাকায় সিইসি বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তার অনুপস্থিতিতেই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি। 

আরও পড়ুন: জেলে বসেই এসএসসি পরীক্ষা দিলেন ছাত্রদল নেতা

উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান জানিয়েছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’ 

গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব নেওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। 

ট্যাগ: করোনা
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬