বিএনপির আন্দোলনের নেতা নেই: কাদের

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের রূপরেখা তৈরি করবে কিন্তু তাদের আন্দোলনের নেতা কে। আসলে বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগে বসন্তের কোকিলদের নেতা বানানো যাবে না বলেও দলের নেতাদের সতর্ক করেন সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিবের প্রতি প্রশ্ন রেখে তিনি আরও বলেন, লন্ডন থেকে  রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে পদ্মা-মেঘনা-যমুনায় কি ঢেউ আসবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল। বিএনপি জাতীয় সরকার গঠন করবে, কিন্তু ওই সরকারের নেতা কে তা কেউ জানে না। মির্জা ফখরুল বড় বড় কথা বলেন। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার!

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনও লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। নির্বাচন-কালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। 

তিনি আরও বলেন, বিএনপির সব বিষোদগার আর অপপ্রচারের জবাব দেওয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। আজ বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয়  পায়। তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তাহলে জনগণকে নিয়ে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ কখনও আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত না আক্রান্ত হই। আক্রান্ত হলে এর জবাব দিতে প্রস্তুত আমরা।

আরও পড়ুন: ডাক্তারদের আরও উদার হতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের মধ্যে অন্তঃকলহ দূর করতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগে বসন্তের কোকিলদের নেতা বানানো যাবে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ-প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
দলের দ্বন্দ্ব চিরতরে পরিহার করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে নির্বাচনে সফলতা আসবে না, তাই অবশ্যই দলের ভিতরে দ্বন্দ্ব দূর করতে হবে।

আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথে আছে, যতই দুঃসময় আসুক রাজপথে থাকবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence