আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেফতার ১২

১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ PM
আটক ব্যক্তিরা

আটক ব্যক্তিরা © সংগৃহীত

গাজীপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বিকেলে কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৬০), জাহিদ হোসেন (৩৭), মমিন মিয়া (৩৫), জাহিদুল ইসলাম জিহাদ (১৯), বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), খালেদ হোসেন হিমেল (২২), জাকিয়া সুলতানা পলি (২১), মুক্তি (২৬), মনি আক্তার (২০), শারমিন আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম চলে। পরে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : বইয়ের মলাটের নিচে অভিনবভাবে সাজানো গাঁজা, যাচ্ছিল কোথায়?

কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।

পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার
  • ২০ এপ্রিল ২০২৬
সিট সংকট সমাধানে ভিসির সঙ্গে ‘উত্তপ্ত’ বাক্য বিনিময় ডাকসু জ…
  • ২০ এপ্রিল ২০২৬
জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬