নেতা সৎ না হলে দেশের উন্নয়ন হয় না: শিক্ষামন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু

শিক্ষামন্ত্রী ডা. দীপু © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫২৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়ন করতে পেরেছি। সুযোগ না দিলে আমি উন্নয়ন করতে পারতাম না। ভোটটা অনেক দামি জিনিস। চেষ্টা করি, আপনাদের বিশ্বাস ও আস্থা রাখতে। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চেষ্টা করছি। আপনারা সুযোগ দিলে আগামী দিনেও আপনাদের পাশে থাকব।

আরও পড়ুন: দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপে থাকবেন আনসার সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

দীপু মনি বলেন, মেঘনার ভাঙনে হাইমচরের চেহারা ভালো ছিল না। বাঁধ দেওয়ার কারণে এখন উপজেলার চেহারা পুরোপুরি পাল্টে গেছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন প্রধানিয়া, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, আতিকুর রহমান পাটওয়ারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence