রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নিহত

১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ PM
আলী হোসেন

আলী হোসেন © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন (১৬) নিহত হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। 

জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিজি প্রেসের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আজমীর হোসেন। বাসা তেজগাঁও কুনি পাড়ায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বাবার নাম আজমীর হোসেন। তাদের বাসা তেজগাঁও কুনি পাড়ায়। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬