ঢাকার সড়কে পড়ে ছিল স্কুলছাত্রের নিথর দেহ

১১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ AM
সরকারি বিজ্ঞান কলেজ

সরকারি বিজ্ঞান কলেজ © ফাইল ছবি

রাজধানীতে সড়ব দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছাত্রের নাম আলী হোসেন সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

জানা গেছে, রোববার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হচ্ছিলেন আলী হোসেন। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন: এইচএসসি’র রুটিন নিয়ে যা বলছে মন্ত্রণালয়-বোর্ড

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence