নায়েমের নতুন মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ PM
ড. ওয়াসীম মো. মেজবাহুল হক

ড. ওয়াসীম মো. মেজবাহুল হক © টিডিসি সম্পাদিত

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. ওয়াসীম মো. মেজবাহুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে ড. ওয়াসীম মো. মেজবাহুল হক রাজশাহী সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন। পাশাপাশি বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। এরমধ্যে রয়েছে- ড. ওয়াসীম মো. মেজবাহুল হক নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন; কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন; তিনি স্ব-স্ব ক্ষেত্রে বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন; সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে পদায়ন করা হলে তার যোগদানের তারিখ হতে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬