কাল ঢাবির কনসার্টে মাতাবে নগর বাউলসহ যে সাতটি ব্যান্ড

১১ ডিসেম্বর ২০২১, ০৭:১৬ PM
রবিবার ৫ম দিনের কর্মসূচি পালিত হবে

রবিবার ৫ম দিনের কর্মসূচি পালিত হবে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর) ৫ম দিনের কর্মসূচি পালিত হবে।

সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এক বিজয় র‌্যালি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 

আরও পড়ুন: ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্টে মারামারি (ভিডিও)

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আলোচনা সভা বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে জনপ্রিয় ব্যান্ড দলসমূহের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস ও তার ব্যান্ড নগর বাউল। এর সাথে আরও থাকছে ওয়ারফেজ, মেহরীন, তীরন্দাজ, কৃষ্ণপক্ষ, সহজিয়া ও আপেক্ষিক। এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

আরও পড়ুন: ছাত্রলীগের মারামারিতে ঢাবিতে ‘কনসার্ট ফর অয়ন’ পণ্ড

এদিকে, আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী , পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক এ আর এম মনজুরুল আহসান বুলবুল অংশগ্রহণ করবেন। এই আলোচনা সভা শেষে কনসার্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিজয় দিবসে ঢাবিতে কনসার্ট, আসছে জেমস-চিরকুট

‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি, মারধর করে নগ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9