জবিতে ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটক মঞ্চস্থ

২৮ নভেম্বর ২০২১, ১০:৫৫ PM
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাঈম রাজ

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাঈম রাজ © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রচিত ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। আজ রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাঈম রাজ।

নাটকটিতে অভিনয়ে ছিলেন: কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, মমতাজ আরা বর্ষা, উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, বিথী রানী মন্ডল, সৌরভ বিশ্বাস ও সজীব রায়। আলোক পরিকল্পনায় ছিলেন মাহবুবুর রহমান ও পোশাক পরিকল্পনায় কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি।

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে নাঈম রাজ বলেন, বর্তমানে আমরা এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি, যেটি করোনা মহামারি থেকেও বিভৎস। যা দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে। মানুষ ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার বীজ বহন করে চলছে। সাম্প্রদায়িকতা বিশেষ অর্থে খারাপ কিছু না হলেও এর প্রয়োগ যদি ধর্মীয় গোড়ামির ইঙ্গিত করে সেটা কখনোই মঙ্গলকর না।

তিনি আরও বলেন, আমরা ইতিপূর্বে বহু সাম্প্রদায়িক সহিংসতার নজির দেখেছি। যার ফলে এই রাষ্ট্র ধ্বংস আর রক্তাক্ততা ছাড়া কিছুই পায়নি। সাম্প্রদায়িক সহিংসতা কখনোই কাম্য নয়- তা নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারে না।

নাটকটির প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। নাটকটির একটি অংশ দর্শকদের মতামতের ভিত্তিতে অভিনীত হয়।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬