রাতে ১১টি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

২১ জুলাই ২০২১, ০৪:৪৪ PM
ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান © ফাইল ফটো

ঈদ মানেই গান নিয়ে হাজির হন গত কয়েক বছর ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার কর্ণধার তিনি। সেই চ্যানেলেই প্রত্যেক ঈদে একক সংগীতানুষ্ঠানে নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি।

প্রতিবারের ন্যায় এবারও ঈদুল আজহার রাতে দর্শকদের জন্য গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। আজ বুধবার (২১ জুলাই) রাতের এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘তোমাকেই চাই’।  এবারের অনুষ্ঠানে মোট ১১টি মৌলিক গান নিয়ে হাজির হবেন মাহফুজুর রহমান।

জানা গেছে, রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় ‘তোমাকেই চাই’ নামের এই সংগীতানুষ্ঠানটি সম্প্রচার হবে। এবারও গানগুলো আলোচিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনাম— ‘তোমাকেই চাই’, ‘বাঁচতে পারবো না’, ‘এই বুকে শুধু তুমি’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘তুমি আমার’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘চাঁদ রুপসী’ ও ‘ভেবেছিলে তুমি’।

গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। মাহফুজুর রহমানকে নিয়ে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও গানগুলোর ভিডিও ধারণ করা হয়েছে।

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬