কবরীর শারীরিক অবস্থার অবনতি, মিলছে না আইসিইউ

০৮ এপ্রিল ২০২১, ০২:৩৭ PM
অভিনেত্রী সারাহ বেগম কবরী

অভিনেত্রী সারাহ বেগম কবরী © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমতাবস্থায় তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন হলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত কবরীর জন‍্য আইসিইউ খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, হঠাৎ করে করোনার উপসর্গ দেখা দিলে পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো নমুনা পরীক্ষা দেন সারাহ বেগম কবরী। পরে ৫ এপ্রিল দুপুরে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তারপর ওই দিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সকালে কবরীর সহকারী নূর উদ্দিন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত। যত দ্রুত সম্ভব তাকে আইসিইউ সাপোর্ট দিতে হবে। শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে।

তিনি আরো বলেন, কী করব বুঝে উঠতে পারছি না। সরকারের উচ্চপর্যায়ে যারা আছেন, তারা যদি ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আলাদাভাবে নজর দিতেন, তাহলে আমরা কিছুটা শক্তি ও সাহস পেতাম।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬