সড়কে ঝরল দুই মিউজিশিয়ানের প্রাণ

১৩ মার্চ ২০২১, ১১:২৭ AM
পার্থ গুহ ও হানিফ আহমেদ

পার্থ গুহ ও হানিফ আহমেদ © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সঙ্গীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ এবং প্যাড বাদক পার্থ গুহ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের মধ্যে রয়েছেন তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদ।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন।

ফিরোজ হোসেন বলেন, একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬