অর্থহীনের সুমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন

০১ মার্চ ২০২১, ১১:০৩ AM
সুমন

সুমন © সংগৃহীত

ভক্তদের কাছে অর্থহীনের সুমন বা বেজ বাবা সুমন- দুই নামেই পরিচিত তিনি। চিকিৎসার জন্য জার্মানি যেতে তিনি প্রায় এক বছর অপেক্ষা করছেন। কিন্তু করোনায় কারণে সেটা সম্ভব হচ্ছে না। এদিকে দিন দিন তার অসুস্থতা বেড়েই চলছে। বেশ কদিন ধরে সংকটাপন্ন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা।

অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানিয়েছেন, গত বছর চিকিৎসার জন্য জার্মানি যাওয়ার কথা ছিল সুমনের। কিন্তু করোনা কারণের তার যাত্রা আটকে যায়। বর্তমানে ভিসা জটিলতার কারণে আটকে আছে উন্নত চিকিৎসা।

তিনি আরও জানান, সুমনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি খারাপ। তার স্পাইনাল কর্ডের ব্যথা অনেক বেড়েছে। যন্ত্রণায় কাতর হচ্ছেন প্রায়ই। জরুরি ভিত্তিতে এটার চিকিৎসা দরকার। তার শারীরিক এই সমস্যার চিকিৎসা হয় জার্মানিতে। যে কারণে চেষ্টা করা হচ্ছে তাকে দ্রুত জার্মানিতে নিয়ে যাওয়ার। আপাতত দেশের কয়েকজন ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে বলেও জানান রাজু।

জানা গেছে, কয়েক বছর আগে সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান চিকিৎসকেরা। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে ছিল। এই গায়কের শরীরে অস্ত্রোপচার করা হয়। পরে তিনি একটু একটু করে ভালো হয়ে ওঠেন। গানে নিয়মিত হবেন, এমন সময় চিকিৎসকেরা আবার জানান, তার আবার ক্যানসার ধরা পড়েছে। আবারও তার শরীরে সার্জারি করা হয়।

ভাগ্য আবারো মন্দ! ২০১৭ সালে সার্জারি করার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ তাকে একটি গাড়ি ধাক্কা দেয়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয় কার শরীরে। ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। সেই থেকেই কিছুদিন পরপর স্পাইনাল কর্ডের ব্যথাটা বাড়ত। এখন ব্যথাটা নিয়মিত হচ্ছে। এখন দ্রুত তাঁর চিকিৎসা দরকার।

ট্যাগ: গায়ক
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9