করোনায় সংগীতার কর্ণধার সেলিম খানের মৃত্যু

১০ ডিসেম্বর ২০২০, ১২:০৭ PM
সেলিম খান

সেলিম খান © টিডিসি ফটো

দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ৮০’র দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। দেশের বৃহৎ সংগীত প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। এই প্রতিষ্ঠানের হাত ধরে বহু জনপ্রিয় গান বাজারে এসেছে।

ট্যাগ: জাতীয়
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬