সেরা গায়িকার পুরস্কার পাচ্ছেন মমতাজ

০৩ ডিসেম্বর ২০২০, ১০:১৯ PM
মমতাজ

মমতাজ © ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ সেরা সংগীতশিল্পী হিসেবে মনোনীত হয়েছেন লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ। তার সঙ্গে এ তালিকায় আছেন ফাতিমা তুয যোহরা ঐশীও। এছাড়া সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস এ পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।

এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়।

প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন এই জনপ্রিয় শিল্পী। সংগীত জগতের বাইরে রাজনীতির অঙ্গনেও সফল মমতাজ। তিনি ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ হতে মনোনীত সংসদ সদস্য।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9