হাসপাতালে ভর্তি আলী যাকের

১৯ নভেম্বর ২০২০, ০৯:৩৩ AM
আলী যাকের

আলী যাকের © ফাইল ফটো

হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে। চলতি সপ্তাহে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান আলী যাকেরের স্ত্রী সারা যাকের।

দীর্ঘ ৪ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে তার।

অনেক দিন ধরেই আলী জাকেরের শরীর খারাপ যাচ্ছে বলে জানান সারা জাকের। তিনি বলেন, আলী জাকের করোনায় আক্রান্ত নন। তবে ক্যান্সার তার অবস্থার অবনতি ঘটেছে। যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, 'ক্যান্সারের কারণে আলী জাকেরের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।'

পরিবারের সদস্যদের নিয়ে গত ৬ নভেম্বর বাসাতেই ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেছেন আলী যাকের।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬