ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ (ভিডিও)

০৯ অক্টোবর ২০২০, ১১:৩৪ PM
ব্যান্ডের সদস্যরা

ব্যান্ডের সদস্যরা © সংগৃহীত

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে আত্মপ্রকাশ হলো ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের। গানটির নাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গানেই ফুটে উঠেছে তাদের প্রতিবাদী ভাষা।

রাত্রি আন্ধার বন্দুকের ঝোপে/ টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ—এমনই কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন সেলিম রেজা নিউটন। গানটির সংগীতায়োজন করেছেন তোয়াসীন ও শুভ সুলতান।

সেলিম রেজা নিউটন বলেন, গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা। আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। সেই সূত্র ধরে এই গানটির জন্ম। যেখানে খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের কথা বলার চেষ্টা করেছি আমরা।

তিনি আরও বলেন, এটি ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ডের প্রথম গান। প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়।

‘দোজখের গান’-এর ভিডিওটি ভারতের চিত্রশিল্পী অপর্ণা করের চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬