বাবার সঙ্গে কাজ করা নিয়ে যা বললেন আমির কন্যা

২২ নভেম্বর ২০১৯, ০৯:১৪ PM

বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান আসছে ডিসেম্বরে থিয়েটার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। মেয়ে ইরা খান বাবার সঙ্গে কাজ করা প্রসঙ্গে মতামত জানিয়েছেন নিজের।

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে ইরা জানালেন, অভিনয়, পরিচালনা, নাটক—সব কিছু সম্পর্কে আগে ভালো করে পড়াশোনা করতে হবে। তারপরই বাবাকে নিয়ে কাজের কথা ভাবতে পারবেন।

‘ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত কোনও মানুষের সঙ্গে কাজ করার মধ্যে একটু জটিলতা থেকেই যায়। শুধু আমার বাবার কথা বলছি না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বাবার সঙ্গে কাজ করার আগে নিজের আত্মবিশ্বাস আরও খানিকটা পোক্ত করে নিতে চাই। বাবার বিভিন্ন বিষয়ে জ্ঞান অনন্ত। উনি অনেক পড়াশোনা করেন।’ ইরার প্রথম নাটক মুম্বইতেই মঞ্চস্থ হবে।

ইরা আরও জানান, তিনি বাবার থেকে অদ্ভুত একটা স্বভাব পেয়েছেন। তাঁরা দু’জনেই কনট্রোল ফ্রিক। ‘একবার আমাদের কোনও কাজ বা দায়িত্ব দেওয়া হলে তাতেই ফোকাসড থাকি। আসপাশের বাকি সব কিছু তখন ভুলে যাই। ঠিক যেমন এখন আমি গত কয়েক মাস ধরে শুধু নাটকটি নিয়েই ভাবনা চিন্তা করে যাচ্ছি।’

ট্যাগ: সিনেমা
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬