চিরতরে চলে গেলেন অমর পাল

২১ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM
অমর পাল

অমর পাল © সংগৃহীত

প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল পৃথিবী থেকে চিরতরে চলে গিয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। এরই মধ্যে স্ত্রী পুতুল রাণী প্রয়াত হয়েছেন। রেখে গেছেন পাঁচ ছেলেকে।

বাংলায় লোকসংগীতে অবদান রাখায় জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী তার দীর্ঘ সঙ্গীতময় জীবনে একাধিক পুরস্কারে সম্মানীত হয়েছেন। তাকে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারও। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো স্বনামধন্য মানুষদের সঙ্গে। গান করার পাশাপাশি বহু বাংলা ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

১৯২২ সালে অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন অমর পাল। ছোট থেকেই মা দুর্গাসুন্দরী পালের কাছ থেকে নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালে তিনি চলে যান কলকাতায়। ১৯৫১ সালে তার প্রথম গান সম্প্রচারিত হয় আকাশবাণীতে।

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9