ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে অভিজাততন্ত্র চর্চা হয়

১৬ জুলাই ২০২১, ০৯:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে অভিজাততন্ত্র চর্চা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে অভিজাততন্ত্র চর্চা হয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি প্রোগ্রামে ভ‌র্তির সা‌র্কুলার নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফেসবুকে। সা‌র্কুলার টি তে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ আবেদন করতে পারবেন না। নিসন্দেহে অন্যায্য একটি সা‌র্কুলার। সিদ্ধান্ত টি অন্যায্য হওয়ার অনেক গুলো কারণ আছে।

প্রথমত, ইউজিসি এবং সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে কেন সরকারী একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তে কেউ ভ‌র্তি হতে পারবেন না?

তার চেয়েও গুরুত্বপূ‌র্ণ বিষয় হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধকালীন মাস্টা‌র্স এবং এমবিএ প্রোগ্রাম গুলো টিকে আছে মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‌র্থীদের কে দিয়ে। যে সব প্রোগ্রামে অস্বাভাবিক টিউশন ফি নেয়া হয় অনেক ক্ষেত্রে ঠিক মত ক্লাস না করিয়েই। এ সব কো‌র্সে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‌র্থীরা ভ‌র্তি হতে পারলে পিএইচডি তে কেন পারবেন না। কারণ হয়তো এই প্রোগ্রাম গুলোতে প্রাইভেটের শিক্ষা‌র্থীরা শিক্ষকদের টাকা বানানোর মেশিন। এই দু প্রোগ্রামে দু ধরনের নিয়ম ই সমস্যা যুক্ত।

এই আলোচনা এই একটি ইস্যুতেই সীমাবদ্ধ না থাকুক। এ সমস্যার মূলে যে বিষয় টি সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবল একটি বৈষম্য বিদ্যমান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে এলিটিজম চ‌র্চা হয়। দেশের পুরো উচ্চ শিক্ষা এই দুই প্রতিষ্ঠান কে ঘিরে আব‌র্তিত হয়।

এই এলিটিজমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ গুলো। দেশে কলেজ গুলো শিক্ষা‌র্থীদের সামাজিক ম‌‌র্যাদা অত্যন্ত কম। আমি শিক্ষা বিটের রিপো‌র্টার থাকার সময় এ সব কলেজ গুলোর বহু শিক্ষা‌র্থীদের সাথে কথা হতো। সেই সব আলাপে বুঝেছি এঁদের বেশিরভাগই খুবই লো সেল্ফ স্টীমে ভোগেন । অথচ এই সব কলেজ গুলো আমাদের উচ্চ শিক্ষার বড় ধরণের ইতিবাচক পরিব‌র্তন আনতে পারতো। ঢাকা কলেজ, ইডেন কলেজ কিংবা যশোর এম এম কলেজ অথবা চট্রগ্রাম কলেজের এক একটির যে অবকাঠামো আছে তা ১০/১৫ টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেশি।

কলেজ গুলোর শিক্ষা‌র্থীদের প্রতি এমন স্টিগমা পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হয় না। যুক্তরাষ্ট্রে বহু বিখ্যাত মানুষ কলেজে পড়েছেন। স্টিভ জবস তার ভালো একটি উদাহরণ হতে পারে। পুরো উচ্চ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট কে ঘিরে আব‌র্তিত হওয়ার কারণে অন্য প্রতিষ্ঠান গুলো বিকশিত হতে পারছে না। বিশেষ ভাবে, জাহাঙ্গীরনগরের কথা বলবো। ভালো মানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার সব ধরণের সম্ভাবনা এর ছিল। কিন্তু যেখানে ক্লাসের ফাস্ট বয় ঠিক মত পাস করতে পারে না, সেখানে অন্যদের মধ্যে ভালো করার চেষ্টা কেন থাকবে?

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট কে নিয়ে এই এলিটিজম দূর করতে না পারলে এই দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি হবে না।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence