কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮ আগস্ট ২০২৬, ০৫:০৭ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের লোগো

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা হলেও শুরু হয়নি বদলি কার্যক্রম। তবে বদলি সফটওয়্যার তৈরি কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাস বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) রেহানা ইয়াছমিন।

তিনি বলেন, ‘শিক্ষকদের বদলি সফটওয়্যারের কাজ শেষ হয়েছে। আশা করছি খুব শিগগিরই অধিদপ্তর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারবে। তবে কবে থেকে শুরু করতে পারবে তা অধিদপ্তর বলতে পারবে।’

বদলি কার্যক্রমের বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি সফটওয়্যারের রেডি রয়েছে। প্রথমবার সফটওয়্যারে জায়গা কম থাকায় তা আবারও আপডেট করা হয়েছে। এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। বদলি কার্যক্রম শুরু ও তারিখ নির্ধারণের জন্য খুব শিগগিরই কারিগরির মহাপরিচালক একটি সভা করবেন। এরপরেই বদলি কার্যক্রম শুরু হবে।’

জানা গেছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে গত ২৬ মে বদলি নীতিমালা-২০২৬ জারি করে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম যোগদানের পর চাকরিকাল ন্যূনতম দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন।

নীতিমালা অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল এমপিওভুক্ত শিক্ষকের বদলি কার্যক্রম অনলাইনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। 

একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম ২ বছর চাকরি সম্পন্ন না করে পুনরায় বদলির আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তার সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9