মেডিকেলে আসন ফাঁকা অর্ধ শতাধিক

০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে অর্ধশতের বেশি আসন ফাঁকা হয়েছে। এই আসনগুলোর বিপরীতে তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুন এমবিবিএস প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ৪৭টি আসন সাধারণ কোটা, মুক্তিযোদ্ধা কোটায় ৮টি এবং উপজাতীয় কোটায় আসন ছিল ৫টি। প্রথম দফার মাইগ্রেশন শেষে ৬টি আসন ফাঁকা হয়। পরবর্তী অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করায় ফাঁকা আসনের সংখ্যা বেড়ে ২০১-এ দাঁড়ায়।

এই আসনগুলোর বিপরীতে গত ৮ আগস্ট দ্বিতীয় দফার মাইগ্রেশেনের তালিকা প্রকাশ করা হয়। মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভর্তির সুযোগ পেয়েছেন। দ্বিতীয় দফার মাইগ্রেশন শেষ হওয়ার পরও অর্ধশতের বেশি আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় পড়তে এসে ধর্ষণের শিকার, কোলকাতায় পালিয়ে গেলেন মেডিকেল ছাত্রী

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে ৬৭টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় ২টি এবং মুক্তিযোদ্ধা কোটায় একটি আসন ফাঁকা রয়েছে।

কবে নাগাদ তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আহসান হাবীব আরও বলেন, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা তালিকা বুয়েটের আইটি ডিপার্টমেন্টে পাঠাব। তারা পরবর্তীতে তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠাবে। এরপর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬