দুপুরে ভর্তি হাসপাতালে, বিকেলে মারা গেলেন মেডিকেলছাত্রী মেহজাবিন

২৭ আগস্ট ২০২২, ০৯:৫৭ AM
মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের ছাত্রী মেহজাবিন নির্জনা

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের ছাত্রী মেহজাবিন নির্জনা © সংগৃহীত

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের এক ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মেহজাবিন নির্জনা (২২) নামে ওই ছাত্রী মাগুরা ২৫০ শয্যাবিষ্টি সদর হাসপাতালে শুক্রবার বিকেলে (২৬ আগস্ট) মারা যান।

মেহজাবিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লন্ডা গ্রামের খবির উদ্দিন ও মানজেরা বেগমের মেয়ে। মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় একটি ছাত্রীনিবাসে থেকে মাগুরা মেডিকেলে পড়তেন তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় মেহজাবিন। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল সে। মৃত্যুর আগে তার শরীর রক্ত শূণ্য হয়ে পড়েছিল। তার বাবা-মা জানিয়েছেন, মেহজাবিন আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, মেহজাবিনের মরদেহ মর্গে রয়েছে। মেয়ের মৃত্যু নিয়ে বাবা-মা অভিযোগ দেননি। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬