শের-ই বাংলা মেডিকেলের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের

১৭ আগস্ট ২০২২, ১২:২০ PM
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা। নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, কলেজ প্রশাসন নিরাপদ আবাসনের ব্যবস্থা যত দিন না করবে, তত দিন ঘরে ফিরবেন না। আন্দোলন চলবে। সব সময় পলেস্তারা খসে মাথা ফাটার আতঙ্কে থাকেন।

সাগর বলেন, যে ছাত্রাবাসে তারা থাকছেন তা ঝুঁকিপূর্ণ। ছাদের পলেস্তারা খসে পড়ে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে, তবুও থাকতে হচ্ছে। নতুন কোনো ছাত্রাবাস না দেওয়ায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে থাকছেন। লিসা বলেন, লেখাপড়া করতে এসে লাশ হওয়ার শঙ্কায় আছেন। দৃশ্যমান কোনো উন্নয়ন না দেখা পর্যন্ত আন্দোলন চলবে।

আরো পড়ুন: প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন খুবি ছাত্রীরা

এ বিষয়ে অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন বলেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি হল দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন ক্লাসে ফেরে। তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধানে কাজ শুরু হবে।

বর্ষা এলেই বাড়ে ভয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবসাকারীদের মানুষের …
  • ১৫ জুন ২০২৬
বেনজীরকে দুবাই পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু
  • ১৫ জুন ২০২৬
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী
  • ১৫ জুন ২০২৬
শিক্ষার্থীদের উদ্যোগে শেকৃবিতে পথপ্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্…
  • ১৫ জুন ২০২৬
প্রথমার্ধে কেপ ভার্দেকে গোল দিতে পারল না স্পেন
  • ১৫ জুন ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনে রেকর্ড, তবু আ…
  • ১৫ জুন ২০২৬
×