অ্যান্টিবায়োটিকের ব্যবহারে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

২২ মে ২০২২, ০৮:৩৯ PM
অ্যান্টিবায়োটিকের ব্যবহারে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে করোনার চেয়ে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা © ফাইল ছবি

দেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের ফলে ২০৫০ সালের মধ্যে করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রবিবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে ‘‘ওভারভিউ অব পিপিআই: আ রিভিউ অব এমার্জিং কনসার্ন’’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে অবস্থায় আছি তাতে ২০৫০ সালের মধ্যে দেশে  অ্যান্টিাবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের কারণে করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ মারা যাবে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

তিনি আরও বলেন, প্রোটন-পাম্প ইনহিবিটর (পিপিআই) বা গ্যাস্ট্রিকের ওষুধ মাত্রাতিরিক্ত খাবার ফলে ৪৫ শতাংশ গ্যাস্ট্রিক আলসার হয়।

এসময় তিনি করোনাভাইরাসের প্রকোপের সময়ের মত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। পাশাপাশি মাঙ্কিপক্স নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. রাজীবুল  আলম বলেন, গ্যাস্ট্রিকের ওষুদের বড় অংশ ওষুধ বিক্রি হচ্ছে ব্যবস্থাপনাপত্র ছাড়া।

তিনি বলেন, রোগীর প্রয়োজন পড়লে অবশ্যই এ ধরনের ওষুধ ব্যবস্থাপনা লিখতে হবে কিন্তু অপ্রয়োজনীয় অতিমাত্রায় এর ব্যবহার কমিয়ে আনতে হবে। যত্রতত্র এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার কমাতে নীতিমালা প্রণয়নের দাবি জানান এই বিশেষজ্ঞরা। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬