মে‌সেঞ্জা‌রে ছাত্রকে একা‌ধিকবার সমকামিতার প্রস্তাব শিক্ষকের

২২ মে ২০২২, ১০:৫৪ AM

© সংগৃহীত

ব‌রিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনাল‌জির (বরিশাল আইএইচটি) এক ছাত্রকে একা‌ধিকবার সমকা‌মিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মিজানুর রহমান নামে এক শিক্ষ‌কের বিরু‌দ্ধে।

এ ঘটনায় তোলপার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে বরিশাল আইএইচটিতে। অভিযুক্ত শিক্ষক ফা‌র্মেসী বিভা‌গে চু‌ক্তি‌ভি‌ত্তিক হিসেবে রয়েছেন।

এ ঘটনায় গত বৃহস্প‌তিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের মহাপ‌রিচালক বরাবর অভিযোগ পাঠিয়েছেন ভূক্তভোগী ছাত্র। অভি‌যো‌গের সঙ্গে ফেসবুক মে‌সেঞ্জা‌রে সমকা‌মিতার প্রস্তাব দেওয়ার মে‌সেজগু‌লো আট পৃষ্ঠায় প্রিন্ট ক‌রে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

অভিযোগকারী ওই ছাত্র বলেন, চু‌ক্তি‌ভি‌ত্তিক শিক্ষক মিজানুর রহমান নানাভা‌বে ভয় দে‌খি‌য়ে কু-প্রস্তাব ও সমকা‌মিতার প্রস্তাব দি‌তেন। শুধু‌ আমা‌কে নয়, অনেক ছাত্রকেই তিনি এই প্রস্তাব দি‌য়ে‌ছেন। ক‌লে‌জের ছাত্রনেতা‌দের সঙ্গে সুসম্পর্ক থাকায় কেউ তার বিরু‌দ্ধে কথা বলার সাহস ক‌রে না। আমার সঙ্গে মে‌সেঞ্জা‌রে ক‌থোপকথ‌নে একা‌ধিকবার সমকা‌মিতার প্রস্তাব দি‌য়ে‌ছেন তিনি। তার এই কু-প্রস্তা‌বের কেউ প্রতিবাদ কর‌লে তা‌কে নেশাদ্রব্যসহ পু‌লি‌শে ধ‌রি‌য়ে দেওয়ার হুম‌কি দেন। আমি এই শিক্ষক লেবাসধারীর দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি কর‌ছি।

তবে অভি‌যো‌গের বিষ‌য়ে ফা‌র্মেসী বিভা‌গের চু‌ক্তি‌ভিত্তিক শিক্ষক মিজানুর রহমান ব‌লেন, এটা পু‌রোপু‌রি ষড়যন্ত্র। আমি শিক্ষার্থী‌দের প্রাইভেট ভা‌লো পড়া‌নোর কার‌ণে অন্য‌ শিক্ষকরা চক্রান্ত ক‌রে আমার বিরু‌দ্ধে এসব করা‌চ্ছে। ছাত্রদের সঙ্গে ইয়ার‌কি-ফাজলা‌মো ক‌রে অনেক কথাই ব‌লি, ত‌বে সমকা‌মিতার কিছু ব‌লিনি। আমা‌কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা এটা।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬