ডেন্টালে ভর্তির ফল প্রকাশ, পাশ ৩৯ হাজার ৩৯৫

২৪ এপ্রিল ২০২২, ০২:১৪ PM
স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় এ ফল প্রকাশ করা হয়।

ব্যাচেলর আব ডেন্টাল সার্জন্স (বিডিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫৯ দশমিক ৭৭ শতাংশ পাস করেছে। এবার বিডিএসে মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। এদের মধ্যে সরকারি ডেন্টালে মেয়ে ২৮৮ ও ছেলে ২৫৭ জন ভর্তির সুযোগ পাবেন।

এবার ডেন্টালে সর্বোচ্চ নম্বর পেয়ে সারা দেশে সেরা হয়েছেন নাসরিন সুলতানা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। নাসরিন ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও শনিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হহয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সবুজ সংকেত পাওয়ায় দুপুর আড়াইটায় ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

ট্যাগ: মেডিকেল
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬