ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা

২৪ এপ্রিল ২০২২, ১২:১১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়েরি ভর্তি পরীক্ষায় ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসি পাসের ক্ষেত্রে কোনো শর্তই রাখছে না প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় কেবলমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এ বছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে (এ, বি ও সি) অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন ৭২ হাজার পরীক্ষার্থী। ​যেকোন বছর এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে ওই শিক্ষার্থীকে ২০২০ অথবা ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি বাদ দিতে চায় আয়োজক কমিটি

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির। তিনি বলেন, আমাদের ভর্তি কমিটির সভায় এসএসসি এবং এইচএসসি’র ‘ইমিডিয়েট’ ব্যাচকে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি পরিবর্তন করা হয়েছে। যেকোন সালে এসএসসি পাসকৃতরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে ওই শিক্ষার্থীকে ২০২০ অথবা ২০২১ সালের মধ্যে এইচএসসি পাস করতে হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়। তবে করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় চলতি বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিষয়টি নিয়ে সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় ইউজিসি। এর প্রেক্ষিতে এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬