গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি বাদ দিতে চায় আয়োজক কমিটি

২৪ এপ্রিল ২০২২, ১০:২৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস থেকে আইসিটি বিষয় বাদ দিতে চায় আয়োজক কমিটি। এজন্য একটি সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সেটি ঠিক করবে সিলেবাস প্রণয়ন কমিটি। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করে খুব একটা সুবিধা না পাওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ওই সূত্র আরও জানায়, সিলেবাস প্রণয়ন কমিটির আহবায়ক করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এই কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে।

আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি করালে উৎকোচ দেয় ইস্টার্ন ইউনিভার্সিটি

জানতে চাইলে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতবছরের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় রেখে খুব একটা সুবিধা হয়নি। সেজন্য আমাদের বেশ কয়েকজন সদস্য ভর্তি পরীক্ষার সিলেবাস থেকে আইসিটি বিষয়টি বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। আমরা এটি নিয়ে বৈঠক করব। বৈঠকে নেয়া সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটিকে জানিয়ে দেওয়া হবে। এরপর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সংক্রান্ত কাজের ক্ষেত্রে এবারও মূল দায়িত্ব পালন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এই কমিটিতে যুগ্ম আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬