সফলভাবে মাথার খুলির হাড় প্রতিস্থাপন মেডিকেল শিক্ষার্থী আকিবের

২৮ মার্চ ২০২২, ০৬:৩৭ PM
সেসময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে

সেসময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে © ফাইল ছবি

৫ মাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিবের মাথার খুলির হাড়ের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের মাথায় দ্বিতীয় এ অস্ত্রোপচার করা হয়। গত ৩০ অক্টোবর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

আকিবের মস্তিস্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অপারেশন করেছি। সফলভাবে মাথার খুলির হাড়টি প্রতিস্থাপন করা হয়েছে। এখন তাকে পোস্ট অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব। গত ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আকিবের মাথা ফেটে যায়। পরে তার মাথার খুলির একটি অংশ পেটের চামড়ার নীচে রাখা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেলে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আকিব শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারী।

সংঘর্ষে আহত আকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। এরপর ১৮ নভেম্বর দীর্ঘ ১৮ দিন আইসিইউতে থাকার পর তাকে কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬