সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেডিকেল ছাত্রের

০৩ মার্চ ২০২২, ১১:৪২ AM

© সংগৃহীত

প্রাকটিস শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশ মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী ডা. সাইদুর রহমান। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের রাজেন্দ্রপুরে প্যারাগন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডা. সাইদুর রহমান গাজীপুরে মির্জাপুর ডায়াগোনস্টিক সেন্টারে প্রাকটিস করতেন। সন্ধ্যায় দায়িত্ব শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। রাজেন্দ্রপুরে চৌরাস্তার পাশে প্যারাগন কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাড়ি গাজীপুরের বাংলাবাজারের ফিজিক্যাল স্কুল এলাকায়। তিনি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।

মির্জাপুর ডায়াগোনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিবুল ইসলাম জানান, ডা. সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬