ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেডিকেল ছাত্রী বাঁচতে চায়

১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ PM
তানজিয়া হাসান

তানজিয়া হাসান © ফাইল ফটো

মার্কস মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের মেধাবী ছাত্রী তানজিয়া হাসান দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি সিরাজ খালেদা ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সালেহ আহম্মেদের অধীনে চিকিৎসারত আছেন। জীবন সংকটাপন্ন এই মেধাবী ছাত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লাখ টাকা।

তানজিয়া হাসানের মা আফরোজা খাতুন বলেন, আমার মেয়ে ৩য় পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করেও পরীক্ষা দিতে পারে নাই। পরীক্ষা চালাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমরা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি সে মরণব্যাধি ক্যান্সরে আক্রান্ত। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে আমরা তাকে হাসাপাতালে ভর্তি করায়। দীর্ঘ ৬মাস ধরে তার চিকিৎসা চলছে৷ ডাক্তারগণ বলেছে তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। যার জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের এত টাকা খরচ করে চিকিৎসা করানোর মতো অবস্থা নেই। আমার মেয়ে বারবার বাঁচার আকুতি জানাচ্ছে। আপনাদের সবার নিকট অনুরোধ মানবিকতার খাতিরে আমার মেয়েটাকে সাহায্য করে ওরে নতুন জীবন ফিরিয়ে দিতে এগিয়ে আসুন।

আরও পড়ুন: এই দিনটিতে তীব্র শূন্যতা অনুভব হয়—আবরারের জন্মদিনে ছোটভাই

তানজিয়া হাসানের চিকিৎসার অর্থ সংগ্রহে পাবনার কাশিনাথপুরের ডাচ বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। তার মা আফরোজা খাতুনের নামে খোলা একাউন্টের নাম্বার ২৩৩১৫১৩২৮৮।
এছাড়াও কেউ চাইলে -০১৭৪৭৫০৭৮২৪ ( 01747507824) - বিকাশ
এবং- ০১৯২২৫৫৭১৬৬৩ (019225571663) -রকেট
এই দুই মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করতে পারবেন।

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা, চমেকে ভর্তি
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence